| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৬:০৮:৪৫:অপরাহ্ন  |  ৭১০৪৩৫ বার পঠিত
ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু’দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে তিনি এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন,আমি ডেপুটেশন থেকে অব্যাহতি চাইবো। আমার যে মূল কাজ‘উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতা সেই দায়িত্বে ফিরে যেতে চাই।

তার এই ঘোষণার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার দায়িত্ব পালন অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। তবে তিনি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া কী হবে;এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উপাচার্যের এই পদত্যাগের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪