| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতা ছাত্রদলে যোগদান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:০১:২৭:অপরাহ্ন  |  ৭৬৬৪৭৪ বার পঠিত
ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতা ছাত্রদলে যোগদান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছে। সংগঠনটির জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ মোট ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের দিকে জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলে স্বাগত জানান। এ সময় তিনি বলেন,

তরুণ প্রজন্মের এই অংশগ্রহণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।যোগদানকারী নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন রাইয়ান বিন কামাল।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ছিল না; এটি ছিল মূলত বৈষম্যের বিরুদ্ধে দাবি আদায়ের একটি আন্দোলন।

ছাত্রদলের আদর্শিক অবস্থান, সাংগঠনিক কাঠামো এবং গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা ছাত্রদলে যুক্ত হয়েছেন বলে তিনি জানান। একই সঙ্গে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নূপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, যোগদানকারী এই ১০ জন নেতাকর্মী দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪