| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫ দোকান পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৪:৫৩:০৩:অপরাহ্ন  |  ৭৪৩০০৬ বার পঠিত
বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুরোনো শীতের কাপড়ের মার্কেটের ১৫টি দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে এক কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুরাতন শীত কাপড়ের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা বলছেন, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ১৫টি পুরাতন কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম মালিক জাহিদ চাকলাদার বলেন, আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। অনেক কষ্টে ডায়াগনস্টিক সেন্টারটি করেছিলাম, আগুনে সব শেষ হয়ে গেল।

ক্ষতিগ্রস্ত এক কাপড় ব্যবসায়ী লিটু খান জানান, আসলে ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম। ঈদের জন্য মালামাল আনব, তাই কিছু নগদ টাকাও ছিল দোকানে, সব শেষ হয়ে গেল। আমাদের ১৫ জন ব্যবসায়ী ও ডায়াগনস্টিক সেন্টার মিলে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪