| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৪:২২:১৪:অপরাহ্ন  |  ৭৩৪১১৮ বার পঠিত
নেত্রকোণায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব কেন্দ্রের বুথে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।

 নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪