| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১০:২৯:৩১:পূর্বাহ্ন  |  ৭৩৫৯৮৩ বার পঠিত
নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারে।

ইজাবস বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের লক্ষ্য হচ্ছে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আমাদের পর্যবেক্ষণ গণতন্ত্র, রাজনৈতিক জবাবদিহিতা এবং আইনের শাসনের নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইজাবস উল্লেখ করেন, মিশন নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সংযুক্ত। কিছু এলাকা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হলেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণে রেখেছে। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচনকে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক করতে সব সম্প্রদায়, বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করছেন। প্রার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ অন্যান্য অংশীদারের সঙ্গে নিয়মিত আলোচনা করেছেন। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক বলে মনে হচ্ছে।

ইজাবস জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক প্রতিবেদন আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। চূড়ান্ত প্রতিবেদন, যা নির্বাচনের প্রায় দুই মাস পরে আসবে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ অন্তর্ভুক্ত করবে।

তিনি শেষমেশ বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের কাজ হলো সম্পূর্ণ নিরপেক্ষ থাকা এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪