| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিলো জামায়াত: আবদুল্লাহ তাহের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৭:৫৮:৪৬:পূর্বাহ্ন  |  ৭৫৩৫২৮ বার পঠিত
দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিলো জামায়াত: আবদুল্লাহ তাহের

কুমিল্লা প্রতিনিধি: জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যারা দুর্নীতির অভিযোগে সমালোচিত, তারাই আবার দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, বাস্তবতা ভিন্ন; জামায়াত অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি ছাড়া রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থনে নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. আবদুল্লাহ তাহের বলেন, দেশের মানুষ বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা শুনলেও বাস্তবে এর ফলাফল দেখেনি। তিনি জানান, আগামী দিনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সরকারের মাধ্যমে দেশের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমাদের এমপি ও জনপ্রতিনিধিরা নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না, যোগ করেন তিনি।

নাঙ্গলকোট ও লালমাই এলাকায় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ইয়াছিন আরাফাতকে বিজয়ী করলে দুই উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে। উন্নয়ন হবে পরিকল্পিত ও বৈষম্যহীন।

জনসভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪