| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির ত্যাগী নেতারা এখন দলেই কোণঠাসা: হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৬:৫৫:৫৪:পূর্বাহ্ন  |  ৭৩৭১৮৪ বার পঠিত
বিএনপির ত্যাগী নেতারা এখন দলেই কোণঠাসা: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ সোমবার (৯ ফেব্রুয়ারি) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় শিশু পার্কে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে মন্তব্য করেছেন, বিএনপি এখন চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে চলে গেছে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী কর্মী আজ নিজেদের দলেই কোণঠাসা হয়ে পড়েছেন। বিএনপির অনেক ভাই আমাদের কাছে গোপনে এসে কান্না করেন। তারা বলেন, ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটা ধরে রাখলাম, আগাই নিলাম। কিন্তু এখন চাঁদাবাজরা এসে দলটা দখল করে নিয়েছে। আগস্টের পর মামলাবাজরাও দখলে নিয়েছে, যোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করে গ্রাম-গঞ্জে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা এখন দলটির ভেতরে ন্যায়ের আশায় হতাশ। ৫ আগস্টের পর দেখা গেল, যাদের গত ১৭ বছরে খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ এসে দল দখল করে নিয়েছে, তিনি অভিযোগ করেন।

তিনি বিএনপির ত্যাগী নেতাদের দুরবস্থার কথাও তুলে ধরে বলেন, অনেকে আসেন বলে—কার জন্য পরিশ্রম করলাম, কিসের জন্য ত্যাগ স্বীকার করলাম? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে, অথচ আমরা কেউ চাঁদাবাজি করি না।

উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, তোমাদের অনেকেই ভোটার নও, ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনকে বলবে—পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটি ভোট দিতে। এটা বলতে পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলে গণ্য হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানটিতে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪