| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনি গণমিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ২১:০৫:১৩:অপরাহ্ন  |  ৭৬১০৫১ বার পঠিত
ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনি গণমিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্বর গিয়ে শেষ হয়।

গণমিছিলে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রেজাসহ জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর থেকেই ঝিনাইদহ-২ আসনের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা ঝিনাইদহ শহরে এসে জড়ো হতে থাকেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা মানুষের অংশগ্রহণে গোটা শহর জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে।

গণমিছিল চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে আয়োজিত এ গণমিছিলকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪