| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৮:২৫:০৫:অপরাহ্ন  |  ৭৬৭১৫৬ বার পঠিত
আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজনীতি মানেই স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা- এই প্রচলিত ধারণা ভাঙতে চলেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা দুলাল দে। তার দ্বিতীয় সিনেমা ‘ফাঁদ’র মাধ্যমে ভিন্ন দৃষ্টিতে রাজনীতিকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

জানা যায়, এখানে অন্যতম প্রধান চরিতত্রে অভিনয় করবেন ইশা সাহা। অনুষ্ঠান শেষে বাংলা বিনোদনজগতের রাজনীতি নিয়ে কথা বলেন নায়িকা।

বাংলা সিনেমায় রাজনৈতিক ছবি তুলনামূলকভাবে কম, এটাও উল্লেখ করেন ইশা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয়, বাংলার দর্শকমনে রাজনৈতিক সিনেমা খুব একটা গাঢ় ছাপ ফেলতে পারেনি। সে কারণেই হয়তো এই ধারার সিনেমা কম তৈরি হয়।

কিছুদিন আগে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের রাজনৈতিক কমেডি ‘একটু সরে বসুন’-এ অভিনয় করেছিলেন ইশা। সেই সিনেমার অভিজ্ঞতা থেকেই তার এমন উপলব্ধি বলে জানান তিনি। তবে দুলাল দে-র ফাঁদ সিনেমাটি তার ছেলেবেলা ও কলেজজীবনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন ইশা।

আইনজীবী থেকে অভিনয়ে আসা ইশা সাহা বলেন, দুটি পেশা আলাদা হলেও রাজনীতি সর্বত্রই বিদ্যমান। তিনি প্রশ্ন তুলে বলেন, রাজনীতি কোথায় নেই? সংসারে, বন্ধুত্বে, কর্মজীবনে- সমাজের তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে ওপর মহল পর্যন্ত রাজনীতি ছড়িয়ে আছে।

তবে রাজনীতি আর রাজনৈতিক মহলের মধ্যে পার্থক্য রয়েছে বলেও মনে করেন তিনি। দুই পেশাতেই রাজনীতির প্রভাব রয়েছে স্বীকার করে ইশা বলেন, আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার। আমিও রাজনীতির শিকার হয়েছি।

বাংলা সিনেমায় রাজনৈতিক সিনেমা দর্শকমনে হয়তো বড় দাগ কাটতে পারেনি, কিন্তু বাংলা বিনোদনজগতের বর্তমান ‘রাজনীতি’ যে সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা মানেন ইশা।

দুলাল দে পরিচালিত ফাঁদ সিনেমায় ইশা সাহা ছাড়াও অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সায়ন ঘোষ, সুহত্র মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্যসহ একঝাঁক অভিনয়শিল্পী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪