| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয়বারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:৩৬:৫৭:অপরাহ্ন  |  ৭৭৬৩৮৭ বার পঠিত
দ্বিতীয়বারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পাবনা-৫ আসনের ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২৭ অনুযায়ী, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে উপস্থিত হতে অক্ষম চার ধরনের ভোটার । রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তিসহ এই ব্যবস্থার আওতায় ভোট দিতে পারেন। ৯ম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান কার্যকর করা হয়েছে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে। ১২৩ দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ১৮৮ ব্যালট বাংলাদেশি প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে। তবে ঠিকানা জটিলতা ও অন্যান্য কারণে ১২ হাজার ১৭০ ব্যালট ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪