| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের শেষ গণমিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:১৯:৪১:অপরাহ্ন  |  ৭৫৬৭৬১ বার পঠিত
ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের শেষ গণমিছিল

ঝিনাইদহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত হলো শেষ নির্বাচনী গণমিছিল। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়।

সকাল থেকেই ঝিনাইদহ সদর উপজেলা, এবং হরিণাকুন্ডু উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের উজির আলী স্কুল মাঠে এসে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সমবেত জনতার অংশগ্রহণে বিশাল গণমিছিলের সূচনা হয়।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় প্রতীক খচিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। গণমিছিলটি উজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড় ঘুরে হামদহ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ঝিনাইদহ-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন ব্যাপক। আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন। শেষ মুহূর্তের এই গণমিছিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪