| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর-১ আসনে জামায়াতে যোগ দিলেন বিএনপির কর্মীরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৬:২৬:২৫:অপরাহ্ন  |  ৭৭৯৮৫৩ বার পঠিত
লক্ষ্মীপুর-১ আসনে জামায়াতে যোগ দিলেন বিএনপির কর্মীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থীর পক্ষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির কর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪