স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এর আগে রোববার ইসি ঘোষণা করে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার এবং সাধারণ আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার মোবাইল ফোন বহন করতে পারবেন। অন্যরা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং তথ্য সংগ্রহের প্রয়োজন বিবেচনা করে এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।
রিপোর্টার্স২৪/এসসি