| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরের ভোটকেন্দ্রে কোস্টগার্ডের নির্বাচনী মহড়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৫:৫৬:৩৪:অপরাহ্ন  |  ৭৬৮৫৪৩ বার পঠিত
চরের ভোটকেন্দ্রে কোস্টগার্ডের নির্বাচনী মহড়া

চাঁদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২০০ কোস্টগার্ড সদস্য। সক্ষমতা নিয়ে কেন্দ্র গুলোতে তাদের অবস্থান থাকবে বলে জানালেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক।

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন তিনি।

পরে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের তাদের প্রস্তুতি নিয়ে সংবাদিকদের সাথে কথা বলেন কোস্টগার্ড ডিজি।

এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪