| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দেওয়া আওয়ামী লীগ নেতা এবার বিএনপিতে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৫:৫২:৪৩:অপরাহ্ন  |  ৭৬০৭১৬ বার পঠিত
দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দেওয়া আওয়ামী লীগ নেতা এবার বিএনপিতে
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পরদিন চৌদ্দগ্রামে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি প্রার্থী কামরুল হুদারের সমাবেশে সালাউদ্দিন আহমেদ মজুমদারকে ফুল দিয়ে বরণ করা হয়। মঞ্চে ঘোষণা করা হয় ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন।’

সালাউদ্দিন আহমেদ মজুমদার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান। ২২ জানুয়ারি তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিয়েছিলেন। এবার তিনি বিএনপির সমাবেশে বক্তব্য দিয়ে স্পষ্ট করেন, আমি বিএনপির লোক। বিএনপির সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মাঝখানে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ দিয়েছিল, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দেইনি।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, সালাউদ্দিন আগে দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং রোববারের নির্বাচনী সভায় যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সালাউদ্দিন ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার আগে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে প্রকাশ্যে রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪