| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির এমপি হতে চান অভিনেত্রী রিনা খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:১২:১৩:অপরাহ্ন  |  ৭৫৩৯৯৪ বার পঠিত
বিএনপির এমপি হতে চান অভিনেত্রী রিনা খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান এবার সংসদ সদস্য হিসেবে ভোটারদের সামনে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে খল চরিত্রে দর্শকদের মনে জায়গা করা এই তারকা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হয়ে সংসদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

রিনা খান ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান-১, পুলিশ প্লাজার আশপাশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমি সাধারণ মানুষের কাছে ভোট চাইছি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন ‘জিয়া সাংস্কৃতিক সংগঠন’ (জিসাস) এর সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি। রিনা খান আশা প্রকাশ করেন, দল থেকে তাকে আসন দেওয়া হলে তিনি তা অর্জন করতে পারবেন।

প্রচারসভায় তিনি আরও বলেন, গত ১৭ বছরে বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যারা দেশে থেকে কাজ করেছেন, তাদের নানা ধরনের হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। নিজেকেও রাজনৈতিক কারণে নানা চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তার কর্মজীবনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রচারণার সময় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা সকলে বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪