| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১১:০৩:০১:পূর্বাহ্ন  |  ৭৮০৩১৪ বার পঠিত
ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন, ১২ ফেব্রুয়ারি, ভোটারদের যাতায়াত সুবিধার্থে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের দিন মেট্রোরেল চলাচল কেবল স্বাভাবিক থাকবে না, বরং ছুটির দিনেও ট্রেন চলাচল কর্মদিবসের মতোই পরিচালিত হবে।

তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশন ভোটকেন্দ্রের কাছাকাছি অবস্থিত, সেসব স্টেশনের গেট বন্ধ রাখা হবে। অন্য স্টেশন ও গেট খুলে থাকবে। নির্বাচনকালীন সময়ে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে, যাতে ট্রেন চলাচল পুরোপুরি নিশ্চিত করা যায়।

এর পাশাপাশি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় ভোট ও গণভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেলের চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৭২ ঘণ্টা দেশের সব জায়গায় মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু শিথিলতা রাখা হয়েছে।

এই ব্যবস্থা ভোটারদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এবং নির্বাচনের দিন যানজট কমাতে নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪