| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের গুঞ্জনে রাশমিকা, ফের আলোচনায় পুরোনো সম্পর্ক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১০:৫৮:০২:পূর্বাহ্ন  |  ৭৬২৩৫৭ বার পঠিত
বিয়ের গুঞ্জনে রাশমিকা, ফের আলোচনায় পুরোনো সম্পর্ক

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা জগৎ থেকে বলিউড সবখানেই এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে হতে পারে এই তারকা জুটির। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।

এই গুঞ্জনের মাঝে রাশমিকার পুরোনো বাগদানের ঘটনা ফের সবার নজরে এসেছে। বলিউডে পা রাখার আগেই দক্ষিণী অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে বাগদান করেছিলেন রাশমিকা।

২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রাশমিকার অভিনয় জগতে যাত্রা শুরু হয়। প্রযোজক ছিলেন রক্ষিত শেট্টি। ওই ছবির সেটেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরের মাথায়, ২০১৭ সালে আংটিবদলের মাধ্যমে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়।

তবে ২০১৮ সালে সম্পর্ক ভেঙে যায়। বাগদান ভেঙে গেলেও কেউ প্রকাশ্যে তিক্ততা দেখাননি। বাগদানের সময় রাশমিকার বয়স ছিল ২১, রক্ষিতের বয়স ৩৪। বয়সের ব্যবধান থাকলেও অনুষ্ঠানটি ছিল আড়াই হাজার অতিথির উপস্থিতিতে উদযাপিত।

একই বছরের সেপ্টেম্বর মাসে রাশমিকা ও রক্ষিতের বাগদান ভাঙার খবর আসে। তারপর মুক্তি পায় ‘গীত গোবিন্দম’যেখানে রাশমিকা অভিনয় করেন বিজয় দেবরকোন্ডার বিপরীতে। দর্শকদের মনে তাদের অনস্ক্রিন রসায়ন গড়ে তোলে নতুন আলোচনা। ইন্ডাস্ট্রির ভিতরেও তখন গুঞ্জন ছড়ায়, বিজয় ও রাশমিকার ঘনিষ্ঠতা নাকি রক্ষিতের সঙ্গে সম্পর্কের ফাটলের কারণ। তবে কেউ সরাসরি মন্তব্য করেননি।

বর্তমানে বিজয় ও রাশমিকার সম্ভাব্য বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখনো দেখা যাক, এই গুঞ্জন সত্যি বাস্তবে রূপ নেয় কি না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪