| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২১:৩৮:০৪:অপরাহ্ন  |  ৭৮৩৫২০ বার পঠিত
‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত’

ভোলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান। 

তিনি বলেন, সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেজন্য নৌবাহিনীর পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এসব কথা বলেন এডমিরাল নাজমুল।

এর আগে তিনি ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন এবং ভোলা ও চরফ্যাশনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

নৌ–প্রধান বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যেন গৃহীত হয় এবং মূল কাজটি করবে নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ। ভোট গণনা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এবং ফলাফল-পরবর্তী যেন আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, সে জন্য নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীরা প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে। ভোটের নিরাপত্তায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪