| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটে আইনি বিভ্রান্তি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা

ইসি-সরকার সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:২২:১৬:অপরাহ্ন  |  ৭৬৪৯৮২ বার পঠিত
ইসি-সরকার সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের সমন্বয়হীনতা, আইনি বিভ্রান্তি এবং রাজনৈতিক চাপ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে প্রয়োগে দুর্বলতা দেখাচ্ছে। রাজনৈতিক চাপের কারণে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

তিনি আরও বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রাহকদের হয়রানি ও হুমকির ঘটনাও উদ্বেগজনক।

ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ নিয়ন্ত্রণ ইসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গুগল ও মেটার মতো কোম্পানিগুলো কার্যকর ভূমিকা নিচ্ছে না, যা ব্যবসায়িক স্বার্থ ও ‘মানি ডিপেন্ডেন্সি’-এর সঙ্গে সম্পর্কিত।

ড. ইফতেখারুজ্জামান সরকারের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর চাপের কারণে সরকার দোদুল্যমান অবস্থায় ছিল। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন প্রক্রিয়াকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করেছে। তিনি আরও বলেন, গণভোটকে ‘নির্বাচন’-এর সমার্থক হিসেবে দেখানো আইনগতভাবে ভুল, কারণ এখানে কোনো ব্যক্তি বা আসনের পক্ষে ভোট হয় না।

সরকারি কর্মচারীরা আইনত নির্বাচন কমিশনের অধীনে থাকলেও গণভোটের পক্ষে প্রচারণার নির্দেশনা বিতর্ক সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে ইসি কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, গণভোটের মূল ভিত্তি হওয়া উচিত জুলাই অভ্যুত্থান থেকে উদ্ভূত ‘জুলাই সনদ’। তিনি টিআইবির পক্ষ থেকে কয়েকটি সংস্কারের প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে, সংবিধানের ২০(২) অনুচ্ছেদ সংশোধন করে ক্ষমতার অপব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা,দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া, সংসদে নারী প্রতিনিধিত্ব ১০০ আসনে উন্নীত করা ও অন্তত ৩৩% নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করা,সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা,

ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদে বিরোধী দলের সদস্যদের নিয়োগ।

তিনি বলেন, জবাবদিহিমূলক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। দেশের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ‘না’ এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪