| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে না: সিপিডি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৭:০২:৫৭:অপরাহ্ন  |  ৭৬৫০৮২ বার পঠিত
আ.লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে না: সিপিডি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে দেশের ভোটপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

সিপিডি ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এই ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনী এলাকায় পরিচালিত জরিপের তথ্য উপস্থাপন করে বলেছে, দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো বড় রাজনৈতিক দল এবং তার ভোটারদের বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দুরূহ।

সংস্থার মতে, একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক দল এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফলের ওপর দেশ-বিদেশে প্রশ্ন উঠার সম্ভাবনা থাকবে।

সিপিডি আরও জানায়, নির্বাচন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি জনগণের প্রতিনিধিত্ব ও মতামতের প্রতিফলন। তাই রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই নির্বাচনের গ্রহণযোগ্যতার মূল শর্ত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪