| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৩:৫২:৫৭:অপরাহ্ন  |  ৭৯৯৭২৫ বার পঠিত
রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীতে নিরাপত্তা জোরদারে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিজিবি।

বার্তায় জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা সংলগ্ন স্থানে বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আন্দোলনরত সরকারি কর্মচারীরা জানান, আজকের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪