| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরান ঢাকায় ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ২২:১৫:৫৮:অপরাহ্ন  |  ৭৭১০৯৮ বার পঠিত
পুরান ঢাকায় ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধার

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, অস্ত্র মজুত আছে, এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্রটি তখন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিলেন। সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প পান এবং অভিযান শেষে সেগুলো থানায় নিয়ে আসেন।

স্ট্যাম্পগুলো কারা জড়ো করেছে, জানা গেছে কি না জানতে চাইলে ‘না’ সূচক জবাব দেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪