| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:২১:৪১:অপরাহ্ন  |  ৭৫১০৪৯ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সময় দুই বিভাগের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক।

আজ (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব উল্লেখযোগ্য। সাংবাদিকদের মধ্যে আহত হয়েছেন লিমন ইসলাম, রাকিবুল ইসলাম, ফাতেমা আলী, সোহান ফরাজী, শিহাব, সোহানুর রহমান সুবেল ও তৌসিন। আহত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি।

সংঘর্ষের সূত্রপাত হয় খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালীন উত্তেজনা থেকে। পরে পরিস্থিতি দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪