| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধে তীব্র যানজট, জনদুর্ভোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৬:৩৫:১৫:অপরাহ্ন  |  ৮০৮২৭০ বার পঠিত
তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধে তীব্র যানজট, জনদুর্ভোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির একটি প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ের ব্যস্ত সাতরাস্তা মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা। অবরোধের ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, দশম গ্রেডে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রকৌশলীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবি জানাচ্ছেন।

এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।

নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এতে আইডিইবি নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও পলিটেকনিক শিক্ষকরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪