| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ০৯:২১:০৬:পূর্বাহ্ন  |  ৮০৯০৪৬ বার পঠিত
রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সজিব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন বড় গ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সজিব পাশের বাসার ভাড়াটিয়া। সে কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।

পরে রাত আনুমানিক ১১টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে শিশুটিকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা শুরু করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুর মা থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও জানান, শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় রেখে ঢামেকে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রত্যাশা করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪