| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবারের মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা জমা হবে ব্যাংকে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:২১:৩৪:অপরাহ্ন  |  ৮৩২৪৫৮ বার পঠিত
সোমবারের মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা জমা হবে ব্যাংকে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে ব্যাংকে জমা না হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কাটতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দিনের মধ্যেই সব সুবিধাভোগীর নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হবে।

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মানি ভাতার অর্থ ব্যাংকে জমা হয়। সে অনুযায়ী গত ২৯ জানুয়ারি ভাতা পরিশোধ হওয়ার কথা থাকলেও সেদিন টাকা জমা না হওয়ায় জটিলতার সৃষ্টি হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ভাতা না পাওয়ার বিষয়টি নিয়ে সুবিধাভোগীদের মধ্যে দুশ্চিন্তা আরও বাড়ে। রোববার (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও অর্থ জমা না হওয়ায় অনেকেই উৎকণ্ঠার মধ্যে পড়েন।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, প্রতি মাসের শেষ বৃহস্পতিবারই ভাতার টাকা ব্যাংকে আসে। কিন্তু ১ ফেব্রুয়ারি হয়ে গেলেও টাকা পাইনি। এ বিষয়ে উপজেলা কমান্ডার বা ব্যাংক কর্তৃপক্ষও সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি, যা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী জানান, অনলাইনে সামান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। তিনি বলেন, ইতোমধ্যে ত্রুটি সংশোধন করা হয়েছে এবং সোমবারের মধ্যেই সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪