| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্প অনুভূত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৬:০৮:৩৫:অপরাহ্ন  |  ৮১২৯৩১ বার পঠিত
ভূমিকম্প অনুভূত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪ দশমিক ৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২ দশমিক ০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভৌগোলিক সীমার ভেতরে অবস্থিত।

এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ভলক্যানো ডিসকভারি জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে ৩ মাত্রার একটি হালকা ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিটে সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর গভীরতা ছিল আনুমানিক ২০ কিলোমিটার (প্রায় ১২ মাইল)।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় কোথাও কম্পন অনুভূত হয়েছে বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি রংপুরের ঠাকুরগাঁও জেলার পূর্বে প্রায় ৩৩ কিলোমিটার দূরে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভলক্যানো ডিসকভারি সে সময় এ তথ্য জানিয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪