| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিয়ারার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:২৭:২৭:অপরাহ্ন  |  ৩৩৪৯৩২০ বার পঠিত
কিয়ারার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিমানে বয়স্ক নারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বলিউড তারকা কিয়ারা আদভানির নামে। সামাজিক মাধ্যমে নায়িকার নামে অভিযোগ করেছেন কার্তিকে তিওয়ারি নামের এক ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারার সঙ্গে একই বিমানে যাচ্ছিলেন কার্তিক। সঙ্গে ছিল মা-ভাই। গন্তব্য উদয়পুর থেকে মুম্বাই। সেখানেই তার মায়ের সঙ্গে নায়িকা খারাপ ব্যবহার করেছেন, দাবি কার্তিকের।

এক ভিডিওতে কার্তিক বলেন, ‘তারকাদের ভগবানরূপে পুজো করা বন্ধ করুন। যা ব্যবহার দেখলাম। বাস্তবে নায়ক-নায়িকাদের ব্যবহার যা! আমার মা ভুল করে কিয়ারার আসনে বসে পড়েছিলেন। নিজের সংরক্ষিত আসনে অন্য কেউ বসে পড়লে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু সেটা ভালোভাবেও বলা যায় যে, ‘এই সিটটা আমার’। সেই কথা বলা তো দূর, মুখের এমন অঙ্গভঙ্গি করেন, যা দেখে খুবই খারাপ লেগেছে।’

কার্তিকের ওই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তা। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি কিয়ারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪