বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক হত্যা মামলার মৃত্যুদÐপ্রাপ্ত আসামী সাকিব ওরফে বাবুকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে কৃষি মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব কর্তৃক জেলখাটানোর হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি এবং জাকসু নির্বাচনে ভোট বর্জন সংগঠনের দুর্বল সাংগঠনিক চিত্র ফুটে উঠেছে। এর সাথে সংগঠনটির অভিভাবক বিএনপির নীতিনিধারকদের চিন্তা ও কৌশল নিধারণে চরম ব্যর্থতার প্রমাণিত সত্যে পরিণত হয়েছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ঘোষণায় অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩০/৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স' কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. ওয়ালি উল্লাহ এ ঘোষণা দেন।
ফসিল ফুয়েল নন-প্রোলিফারেশন ট্রিটির কৌশলগত উপদেষ্টা হারজিত সিং বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশ। তাই বাংলাদেশকে এ বিষয়ে বৈশ্বিক পরিসরে আরও কথা বলতে হবে। জনগণকেও আরও সচেতন হতে হবে।’
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ৪ দিন ব্যাপী এ সম্মেলন ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।
ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিশেষকরে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি বাংলাদেশে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতে চায় বলে উল্লেখ করেন তিনি।
ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বলছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ডাকাতি করতে আসা ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে তারা। ওই দলের আরও একজনকে স্থানীয় গ্রামবাসী মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কুয়ালালামপুর, ১২ আগস্ট ২০২৫: বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।'