| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটিইউর অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১৬:২৬:২৭:অপরাহ্ন  |  ১৪৯৭৬৬৩ বার পঠিত
এটিইউর অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: জেল পলাতক হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী সাকিব ওরফে বাবুকে (২৩) গ্রেপ্তার করেছে এটিইউ। ছবি : সংগৃহীত


সিনিয়র রিপোর্টার : রাজধানীর তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সাকিব ওরফে বাবুকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাইবার ক্রাইম উইং এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


এটিইউর সাইবার ক্রাইম উইংয়ের পুলিশ পরিদর্শক ফরিদুল বলেন, সাকিব ওরফে বাবু গংদের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে। বাবু গত ২৫ জুন ২০২০ সালে ৮ম শ্রেণীতে পড়ুয়া ভিকটিম শাকিল মাদবরকে (১৫) অপহরণ করে মুক্তিপন দাবি করে এবং মুক্তিপণ না পেয়ে খুন করে। হত্যার পর তার লাশ গুম করে ফেলে। আসামী গ্রেপ্তার হয়ে বিচারকার্য শেষে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।


তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে আসামী বাবু গত ৬ আগষ্ট ২০২৪ কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় কোনাবাড়ি থানার মামলা করেন।


ফরিদুল আলম বলেন,আসামী দীর্ঘদিন ধরে ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। পরে এটিইউর একটি চৌকস দল দীর্ঘদীন ধরে তাকে গ্রেপ্তারের জন্য তৎপর ছিলো। আসামীকে কোনাবাড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা। 




রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪