পেহেলগামের ঘটনায় কনসার্ট বাতিল করেছিলেন ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, শিগগিরই ফিরবেন। মুম্বাইয়ে তার বহু প্রতীক্ষিত কনসার্টের জন্য ভক্তরাও ছিলেন মুখিয়ে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ১০ মে অনুষ্ঠানের কথা থাকলেও, কনসার্ট স্থগিত করতে হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শ্রেয়া জানান, চলতি মাসের শেষে অর্থাৎ ২৪ মে ফের পারফর্ম করবেন তিনি।
বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এরপর এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম।
টিকটকে লাইভ চলাকালীন গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকান টিকটকার ভ্যালেরিয়া মার্কেজকে। গত মঙ্গলবার (১৩ মে) ঘটনাটি ঘটেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
আগামীকাল (গতকাল বুধবার) বিকেল ৫ টায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এর ফার্স্টলুক— গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে কাজল আরেফিন অমি ঘোষণাটি দিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক। তাদের জমিয়ে রাখা উন্মাদনা মাথাচাড়া দেয় মন্তব্যের ঘরে।
স্রোতের জোয়ারে গা ভাসান না এরকম বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম কল্কি কেঁকলা। পেশাগত জীবনের মতো ব্যক্তিজীবনেও অন্যদের চেয়ে আলাদা অভিনেত্রী। এজন্য শুধু প্রশংসা না, জোটে সমালোচনাও। পানিতে সন্তান জন্ম দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন কল্কি।
স্বামীর বিরুদ্ধে কয়েক মাস পর পর বিয়ের অভিযোগ করেছেন ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় আসা মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম ৯টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি।
ভারতের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকায় তুরস্কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারত। সম্প্রতি জানা গেছে, ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছে দেশটি।
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নির্মিত ‘গুলমোহর’ সিরিজে অভিনয় করতে ঢাকায় এসেছিলেন তিনি।
দুই বাংলার দর্শকের কাছেই দিনকে দিন জনপ্রিয়তার তুঙ্গে উঠছেন ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শোনা যাচ্ছিল, দেব অভিনীত টালিউড ছবি ‘রঘু ডাকাত’ এ দেখা যাবে। কিন্তু এরই মধ্যে অনির্বাণকে নিয়ে বয়কটের ডাক উঠল টালিউডে!
বাংলাদেশের ফ্যাশন, মিস ইউনিভার্স বাংলাদেশ এর ফার্স্ট রানার আপ আলিশা ইসলাম। যিনি সম্প্রতি ওয়ার্ল্ড ফেমাস প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশী মডেল হিসেবে র্যাম্পে হেঁটেছেন। অংশ নিয়েছেন ইতালির মিলান ফ্যাশন উইকেও। সুন্দরী প্রতিযোগিতা থেকে পথ চলা শুরু। এরপর হেঁটেছেন র্যাম্পে, চলচ্চিত্র সহ মিডিয়া ইন্ডাস্ট্রির নানান অঙ্গনে।
দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। অভিযোগের তীর উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, মেন্টর গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশু এবং সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে।
প্রতীক্ষা ছিল সিনেমাটি ঘিরে। ফিরছেন আমির খান। সেটিও তার আইকনিক সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে! এ যেন সোনায় সোহাগা আমির ভক্তদের জন্য। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে উন্মাদনা দর্শকদের মাঝে।
বহুল আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ জগতের চাকচিক্য জীবন ছেড়ে এবার হাঁটছেন শান্তির পথে। বহুদিন ধরেই নিজেকে এনেছেন ইসলামের ছায়াতলে। রোববার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের সেই পরিবর্তনের কথাই জানালেন লুবাবা।
দিন দুয়েক আগে ভারত-পাকিস্তান যুদ্ধে উত্তাল ছিল সামাজিক মাধ্যম। এ সময় দেশের হয়ে কথা বলেছে গোটা বলিউড। বি-টাউনের ডাকসাইটে তারকারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ছিলেন সরগরম।