ক্যাঙ্গারুর দেশের মাটিতে এতদিন যে স্বপ্ন অধরাই ছিল, এবার সেই স্বপ্নই বাস্তবের রং পেল। ডারউইনের সবুজ উইকেটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়- যে অর্জন দেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে সোনালি অক্ষরে।
ভারতে গত শুক্রবার (১৪ আগস্ট) একই দিনে মুক্তি পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ এবং সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশটির স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি দেয় সিনেমা দুটি। তবে বলিউডের তাবড় এই দুই অভিনেতার মুখোমুখি লড়াইয়ে সানি দেওলকে পেছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করেছে ইমরান হাশমির সিনেমাটি।
রাজধানীর ভাটারা থানা এলাকার একটি আবাসিক এলাকার বাসা থেকে অভিনেত্রী রিধিকা রিধি ওরফে নিলা আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিধিকা।
বলিউড বাদশা শাহরুখ খান, নন্দিত অভিনেতা অজয় দেবগন ও এই সময়ের সুপারস্টার টাইগার শ্রফ। নিষিদ্ধ পান মসলার পরোক্ষ বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে এই তিন তারকাকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষাবিষয়ক সংস্থা। ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের আড়ালে মূলত নিষিদ্ধ তা
তিনি গাইতেন, গাইতো যেন তার গিটারও। লিখতেন, সুর করতেন, আর স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন তাকে যতদূর নিয়ে গেছে, তার চেয়ে বেশি এগিয়ে দিয়েছে বাংলার ব্যান্ড সংগীতকে। আজ সেই নন্দিত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। বেঁচে থাকলে হয়তো সতীর্থদের সঙ্গে দিনটি কাটত। কিন্তু তিনি না থাকলেও তাকে ঘিরে নানা আয়োজন তো চলছেই।
ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরেরও বেশি সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগার পর গেল ১৫ জুলাই রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় তার। খবরটি সম্প্রতি প্রকাশ্যে এনেছে অভিনেত্রীর পরিবার। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই হৃদয়বিদারক খবরটি জানিয়েছে
রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খোলেনি। দীর্ঘ সময় পর আবারও নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যু ও এ ঘটনায় দায়ের হওয়া মামলা। মামলায় প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সালমান শাহর ভক্তরা।
ক্যারিয়ারে যেন নতুন করে বসন্ত এসেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির। মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২৭ কোটি রুপির বেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। স্বজনেরা উদ্ধার করে দ্রুত কুর্মিটো
পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। সামাজিক মাধ্যমে নিয়মিত নান্দনিক রূপে নিজেকে মেলে ধরেন, প্রশংসা কুড়ান ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না; সাদা শাড়িতে ধরা দিয়ে ‘একটুখানি শুভ্রতা’ ছড়িয়ে দিলেন।
দেশের ব্যান্ড সংগীতের দুই কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস ও আইয়ুব বাচ্চু। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে পথচলা, কাজ আর সংগীতের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন তারা। তবে ২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চু না ফেরার দেশে পাড়ি জমানোর পর সেই বন্ধুত্বের অধ্যায় হয়ে যায় স্মৃতি।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানকার বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাকে। পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। এছাড়া গত দুই ঈদে দুটি স্বল্পদৈ
বলিউডের এক নামকরা পরিচালক ঐশ্বরিয়া রাই বচ্চনকে রীতিমতো ইমেজ নষ্টের ‘হুঁশিয়ারি’ দিয়ে বসেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নয়, ঘটনাটা আজ থেকে ২৭ বছর আগের। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ঐশ্বরিয়া অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘তাল’। সেসময় এই অভিনেত্রীর ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী বললে ভুল হ
শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন ঢালিউডের পরিচিত মুখ। সময়ের সঙ্গে নিজেকে বদলে রূপালি পর্দায় নতুনভাবে উপস্থাপন করছেন এই চিত্রনায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন দীঘি।