বলিউড নায়িকা কঙ্গনা রানাউত অভিনয় থেকে শুরু করে রাজনীতির আঙিনা- সব জায়গাতেই স্পষ্টভাষী হিসেবে তিনি পরিচিতি। অভিনয় করার সময় তিনি যেন পরিচালনা, অভিনয় থেকে শুরু করে প্রযোজনা সবটাই নিজের হাতে সামলান। আর রাজনীতির মাঠেও তিনি একইরকম স্পষ্টভাবে নিজের মতামত দেন।
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক; ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। নিজের রূপ ও অভিনয়দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের; তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত-অনুসারী।
মুক্তির আগেই বিপাকে পড়েছে বলিউডের আসন্ন সিনেমা ‘পরম সুন্দরী’। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমাটির গানগুলো ইতোমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। তবে একটি গানের দৃশ্যের কারণে পড়তে হয়েছে বিপাকে। এই আপত্তি এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে মুম্বাই পুলিশের কাছে এফআইআর করেছে তারা।
পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদাপাথর এলাকা এখন আলোচনার কেন্দ্রে। সেই আলোচনায় সামিল হলেন ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এই পর্যটনকেন্দ্রে আগে তোলা ছবি পোস্ট করে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
‘হুব্বা’ পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। তার এবারের সিনেমার নাম ‘শেকড়’। ‘হুব্বা’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। তবে এই নির্মাতার নতুন সিনেমাতে থাকছেন চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সিনেমাটিতে আরও অভিনয় করবেন রাজনৈতিক নেতা কুণাল ঘোষ। ‘কর্পূর’-এর পর কুণালের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘শেকড়’।
আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।
ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিকমাধ্যমে তার পোস্ট করা কিছু ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।ছবিগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন। কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন। এ ঘটনায় চটে না গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ট্রলকারীদের উত্তর দিয়েছেন মাহি।
জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সম্প্রতি তার ভক্ত ও অনুসারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বার্তায় তিনি মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তি পেতে ভ্রমণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
‘আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’ কথাগুলো বলেছেন দেশের গুণী অভিনেতা জাহিদ হাসান।
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ধূমকেতু'। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৯ বছর পর ফের দর্শক ফিরে পেয়েছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে। সিনেমা মুক্তির পরই বিশেষ বার্তা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
খবর ছড়িয়েছে হার্ট অ্যাটাক হয়েছে হিরো আলমের। হাসপাতালের বিছানাতেও তাকে দেখা গেছে। তবে হিরো আলম চিকিৎসকের বরাত দিয়ে জানালেন মানসিক সমস্যা থেকেই তার এই অবস্থা। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।
টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ার তার বেশ উজ্জ্বল। উপস্থাপিকা হিসেবে যাত্রা করে সিনেমায় নায়িকা হিসেবে পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। দুই বাংলাতেই ছড়িয়েছেন গ্ল্যামার ও অভিনয় প্রতিভার মুগ্ধতা। ব্যক্তিগত জীবনেও বেশ গোছালো তিনি।
ধূমকেতু' মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।
মুম্বাইয়ের ঝলমলে বিনোদন দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকের কথা আবারও সামনে এলো।