কিংবদন্তি নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। এখন আর নিয়মিত পর্দায় আসেন না তিনি। বার্ধক্যের কারণে বেশিরভাগ সময় কাটছে বাসাতেই। তবুও চলচ্চিত্রের প্রতি গভীর টান, সহকর্মীদের জন্য মমতা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা এখনও সমানভাবে অনুভব করেন এই নায়ক।
বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর বরাবরই খবরের শিরোনামে থাকেন কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও।
‘আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরে-ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ।’ আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নাসরিন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে ৮২ তম আসছে সেরা পরিচালকের খেতাব জয় করেছেন ভারতের অনুপূর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ সিনেমার জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত পরিচালক।
বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন তিনি, আর এই ঘটনা ঘিরেই উঠে আসে তার অতীতের নানা প্রসঙ্গ। এর মধ্যে অন্যতম ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি’র সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনাগুলো।
ঢালিউডের বিউটি কুইনখ্যাত অভিনেত্রী শাবানা। কিংবদন্তি এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয়ের পাঠ চুকিয়ে তিনি অনেকটা আড়ালে থাকলেও মাঝে মধ্যে দেশে ফেরেন। এবার প্রায় পাঁচ বছর পর দেশে এসেছেন।
বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত অভিনেত্রী শবনম ফারিয়া। তবে সামাজিকমাধ্যমে বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এজন্য প্রতিপক্ষের রোষানলেও পড়তে হয় তাকে। যদিও সেগুলো পরোয়া করেন না তিনি।এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে জোর করে তাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টারও প্রতিবাদ জানিয়েছেন শবনম ফারিয়া।
বলিউডে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন অভিনেতা সঞ্জয় দত্ত। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কাজ করে তেমন সাফল্য পাননি তিনি। বরং তাদের একসঙ্গে করা ছবির মধ্যে একটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে।
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। এতে জাহ্নবীর অভিনয় নিয়ে ঠাট্টা করে নিজেই রীতিমতো কটাক্ষের শিকার হলেন সোনম বাজওয়া।
দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়।
গ্ল্যামারের আড়ালে উঠে এল এবার এক ভয়ংকর বাস্তব। অভিনয়ের স্বপ্ন দেখাতেন তরুণীদের, আর ঠেলে দিতেন দেহব্যবসার মতো এক কুকর্মে! সদ্য এমনই অভিযোগ উঠে এসেছে ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মুম্বাই থেকে তাকে আটক করে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ে
হঠাৎ করেই চলচ্চিত্রপাড়ায় চাউর হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস জুনিয়র-সহকর্মী চিত্রনায়ক জয় চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন! ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার পর তাদের প্রেম হয়েছে বলে গুঞ্জন রটেছে। এরপর তাদের ফটোশুটসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়, যা নিয়ে অনেক দিন ধরেই বেশ চর্চা হচ্ছে।
মারা গেছেন বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তার প্রয়াণের খবর নিশ্চিত করেন ভাই অভিজিৎ বরাং।
নির্মাতা আশফাক নিপুন। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। গত বছর সরকারবিরোধী আন্দোলনেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। সমাজের নানা ধরনের সমস্যা নিয়ে কথা বলেন তিনি। এবার নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন এ নির্মাতা।
রহস্যময় এক গল্পে নতুন নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। কিছুদিন আগে অন্তর্জালে ফান্দা শিরোনামের এ নাটকটির একটি ফার্স্ট লুক উন্মুক্ত হয়েছিল, যেখানে দেখা গেছে একটি চুড়ি পরা হাত আর সেই হাতে একটি রাম দা। অন্তর্জালে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা এবং দর্শকের একটিই প্রশ্ন, কে এই অভিনেত্রী!