উন্নত জীবনযাপনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সাগরপাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানোর বিষয়টি নতুন কিছু নয়। একই পন্থা অনুসরণ করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। কিন্তু স্প্যানিশ এনক্লেভ সিউতায় পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারান তিনি।
শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ১৫ বছর বয়সী মিকায়েল লিয়ান্দ্রো। কিন্তু সেই খেলার মাঝেই গুলির শিকার হয়ে প্রাণ হারালেন ব্রাজিলের এই তরুণ ফুটবলার। শনিবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন জিদান। সেই ম্যাচের হেডবাট, লাল কার্ড আর অপূর্ণ বিদায়ের স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ভাগ্যের কী নির্মম পরিহাস, ফ্রান্সের কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচেও প্রতিপক্ষ সেই ইতালিই। আর সেই ঐতিহাসিক পুনর্মিলন ঘিরে সমর্থকদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফা পিছু হটলেও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ কমছেই না। এবার উয়েফার সঙ্গে সুর মিলিয়ে সরাসরি ফিফার বর্তমান নেতৃত্বের পুনর্মূল্যায়ন ও কঠোর পর্যালোচনার দাবি জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। বাম পায়ের কাফে চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে।
হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায়। বিসিবি সভাপতি তামিম ইকবাল বর্তমানে ভারত সফরে রয়েছেন। আজ দেশটির বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করার কথা রয়েছে তার।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে বিতর্কের মধ্যেই ২০৩০ সাল থেকে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক ও আয়োজন কার্যক্রমে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা এবং প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নাটকীয়ভাবে ইউটার্ন নিয়েছেন তিনি।
বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে শনিবার (১ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ভারতের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে এখনো আনুষ্ঠানিক সম্মতি না পাওয়ায় বিষয়টি এগিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ইউরোপ ও উত্তর আমেরিকার পর এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পার বিপক্ষে অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশসহ এশিয়ার ৪৭টি সদস্য দেশের এই সংস্থাটি।
বিশ্বকাপের মতো ফুটবল মহাযজ্ঞের মালিকানা বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার এক বিতর্কিত পরিকল্পনা নিয়ে উত্তাল বিশ্ব ফুটবল। নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার এমন আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে চারদিকে।
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের পরও আর্জেন্টিনার জার্সিতে খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে বিশ্বকাপজয়ী এই তারকাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলিয়ে রাখতে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি।
এক সময় মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন কাসেমিরো ও লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সিতে বহুবার একে অপরের মুখোমুখি হওয়া এই দুই তারকা এবার একই দলে খেলতে যাচ্ছেন। ইন্টার মায়ামিতে যোগ দিয়েই মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
হঠাৎ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এ সফরে তামিমের সঙ্গী হচ্ছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। এই সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। পূর্বাচলে বি