| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ, ফাইনালে নিঃশ্বাস স্পেনের

বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্যবধান ২-০ করেছে স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে গোল করেন পেদ্রো পোরো। ড্যানি ওলমোর সঙ্গে ওয়ান-টু পাস করে বক্সে ঢুকে ডান পায়ের শটে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন পোরো। তার নিখুঁত ফিনিশিংয়ে স্পেন এগিয়ে যায় ২-০ গোলে।

বিস্তারিত...

পিছিয়ে থেকে বিরতিতে ফ্রান্স, ফাইনালের পথে এক ধাপ এগিয়ে স্পেন

বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এখন বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালে ওঠা থেকে আর ৪৫ মিনিট দূরে। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। এরপর ফ্রান্স আক্রমণে ফেরার চেষ্টা করলেও স্প্যানিশ রক্ষণ ও গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি।

বিস্তারিত...

পেনাল্টিতে এগিয়ে স্পেন, পিছিয়ে পড়ল ফ্রান্স

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।

বিস্তারিত...

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশে ফিরলেন বারকোলা

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফ্রান্সের একাদশে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। তিনি জায়গা নিয়েছেন দেসিরে দুয়ের পরিবর্তে।

বিস্তারিত...

ফ্রান্স-স্পেন মহারণ রাতে, কি বলছে পরিসংখ্যান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ফ্রান্স। ২

বিস্তারিত...

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য থাকা ফ্রান্সকে ভাবা হচ্ছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে, কেপভার্দের বিপক্ষে হোঁচট খাওয়ার পর চেনা ছন্দে ফিরেছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

বিস্তারিত...

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই মন খারাপ ব্রাজিলিয়ান তারকা নেইমারের। হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তি খুঁজতেই এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক রাজকীয় ক্যাসিনোয়। সেখানে তিনি অংশ নেন বিশ্বখ্যাত পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এ।

বিস্তারিত...

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে মরিয়া স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন।

বিস্তারিত...

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা

বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ধরে রাখতে এবার ব্যতিক্রমী এক স্মারক নিয়ে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের আসল ঘাসের অংশ বিক্রি করছে সংস্থাটি।

বিস্তারিত...

চোটে জিম্বাবুয়ে সফর শেষ মুস্তাফিজের, শঙ্কায় দ্য হান্ড্রেড

হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চার সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হওয়ায় দ্য হান্ড্রেডের শুরু দিকের কয়েকটি ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিস্তারিত...

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের আগে ইংলিশদের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিস্তারিত...

‘টুর্নামেন্ট পাতানো’ অভিযোগের পর এবার মেসিকে নিয়েও বিস্ফোরক মন্তব্য মিসর তারকার

গত সপ্তাহে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে নিজেদের বিদায়ের পর এক বড় ধরনের সরল স্বীকারোক্তি দিয়েছেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। টুর্নামেন্টে দ্য ফ্যারাওদের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি; পাঁচ ম্যাচে করেছেন দুটি গোল এবং একটি অ্যাসিস্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে

বিস্তারিত...

ক্যারিয়ারে কেন কখনো ইংলিশ পরীক্ষার মুখোমুখি হননি মেসি

ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে লিওনেল মেসির দাপটের গল্প নতুন নয়। আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে বারবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। অথচ দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে কখনো বিশ্বকাপের মঞ্চে খেলা হয়নি তার।

বিস্তারিত...

৭২ বছরের কীর্তি ভেঙ্গে আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ রেকর্ড

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা গড়েছে নতুন ইতিহাস। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে লিওনেল মেসির দল ভেঙে দিয়েছে ৭২ বছর পুরোনো একটি বিশ্বকাপ রেকর্ড।

বিস্তারিত...

ফাঁস হলো আনচেলত্তির গোপন পরিকল্পনা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সামনে এসেছে কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনার একটি নথি। জার্মান সংবাদমাধ্যম Bild-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিল কোচিং স্টাফের তৈরি ওই নথিতে নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি, সম্ভাব্য পেনাল্টি শুটআউট পরিকল্পনা এবং খেলোয়াড়ভিত্তিক বিশ্লেষণের বিস্তারিত তথ্য ছিল। তবে নথিতে নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে ডান পায়ের খেলোয়াড় হিসেবে উল্লেখ করায় ব্রাজিলের বিশ্লেষণী প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪