বিশ্বকাপ মঞ্চে আবারও লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাট ও বল—দুই বিভাগেই চোখে পড়ার মতো উন্নতি করেছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।
কোরবানির ঈদে প্রয়াত মেয়ে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মেয়েকে নিয়ে ঈদের নানা স্মৃতিচারণ করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারীদের আরেকটি অর্জনের খবর এলো আম্পায়ারিংয়ে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। বাংলাদেশ সাফের আসরে টানা দুই বার চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে, এমনটা অনুমেয় থাকলেও বাস্তবে তিন পয়েন্ট পেতেই তাদের ঘাম ঝরাতে হয়েছে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়েছে।
উৎসবের রং আর পরিবারের উষ্ণতার চেয়ে দেশের জার্সিটাই তাদের কাছে সবচেয়ে বড়। আর তাই তো ঈদের দিন সকালেই পরিবারের মায়া ত্যাগ করে সবুজ গালিচায় ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দেশের ফুটবলে এখন বেশ ব্যস্ত সময় পার হচ্ছে। একদিকে যেমন সাফ চ্যাম্পিয়নশিপে দেশের পতাকা
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় দল। দলের অন্যতম তারকা নেইমারের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেখানেই পালন করছেন ঈদ।
কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কো আবারও নতুন বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া আফ্রিকার এই দল এবার সেই স্মৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীকে ঘিরে দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের যে নতুন জোয়ার শুরু হয়েছিল, এবার তাতে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি বড় নাম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী দুই ভাই ফারহান আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ।
সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাব এবার পড়েছে ফুটবলেও। ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ইরান। টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে খেলতে হলেও পুরো আসরজুড়ে দেশ
বিশ্বকাপের প্রত্যেক আসরে ফেভারিট দল হিসেবে খেলতে নামে ব্রাজিল। কিন্তু ২৪ বছর হতে চলেছে তাদের ব্যর্থ হেক্সা মিশনের। ২০০২ সালে শেষ ট্রফি জেতার পর তারা সর্বোচ্চ সেমিফাইনাল খেলেছে একবার, ২০১৪ বিশ্বকাপে। আগামী বিশ্বকাপেও তাদের নিয়ে উন্মাদনার শেষ নেই। স্বাভাবিকভাবে নানা সমীকরণ, তর্ক-বিতর্ক আর ভবিষ্যদ্বাণীও করা হচ্ছে সেলেসাওদের নিয়ে। তবে সম্প্রতি এক জার্মান অর্থনীতিবিদের ভবিষ্যদ্বাণী ব্রাজিল সমর্থকদের মধ্যে তুমুল আলোড়ন তৈরি করেছে।
২০২৪ সালের আগস্টে অনুশীলন ও খেলার উদ্দেশ্যে আর্জেন্টিনা সফরে গিয়েছিলেন তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন। তিন মাসের সেই সফরে বুয়েন্স এইরেস, লা প্লাতা ও হুনিন শহরের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। দুটি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিন গোলও করেন এই ফরোয়ার্ড।
এক সতীর্থের ইনজুরি কখনো কখনো অন্যের জন্য সুযোগের দরজা খুলে দেয়—ফুটবল বিশ্বে আবারও সেটাই দেখা গেল। বার্সেলোনার মিডফিল্ডার ফের্মিন লোপেজের হঠাৎ পায়ের হাড়ে চোট স্পেনের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা দিলেও, একই সঙ্গে সুযোগ তৈরি করে দিল আরেক তরুণ তারকা গাভির জন্য।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার মুহূর্তটি যেন আবেগের এক বিস্ফোরণ হয়ে আসে নেইমারের জীবনে। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরার সুখবর শুনে কান্না থামাতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। পুরো রাত নির্ঘুম কাটিয়ে একের পর এক পুরোনো ভিডিও দেখে আবেগে ভেসেছেন তিনি।