বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের যে ব্যাপারে বিশেষভাবে মনযোগী বলেও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার ভারতের পোশাক রপ্তানিকারকরা ২৫ শতাংশ মার্কিন শুল্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে, কারখানা চালু রাখতে এবং কর্মী ছাঁটাই এড়াতে তাদের লোকসানে পণ্য বিক্রি করতে হবে।
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে চিরবিদায় জানালো নিউইয়র্ক। এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা যেন আর কখনও কেউ কোনোদিন দেখেনি।
চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমেই অন্তত ৩১ জন বৃদ্ধ বাসিন্দা মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম।
গত এক সপ্তাহ ধরে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। শিল্প সূত্রের খবর অনুযায়ী, এর প্রধান দুটি কারণ হলো প্রথমত, এই মাসে রাশিয়ার অপরিশোধিত তেলে ছাড় কমে যাওয়া এবং দ্বিতীয়ত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মস্কো থেকে তেল কেনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।
খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ও সেই আলোচনা ‘খুবই সফল’ হয়েছে।
রোহিঙ্গারা আদৌ ‘শরণার্থী’ হিসেবে বিবেচিত হবেন, না কি তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী— এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের উত্তর খুঁজতে এবার তিন দিনের বিশদ শুনানির পথে হাঁটল ভারতের সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এন. কোটিশ্বর সিং-এর একটি বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলায় বিস্তারিত শুনানি করবে
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের বেশ কিছু এলাকায়। গত তিন দিনের বন্যায় ইতোমধ্যে নিহত হয়েছেন ৩৮ জন এবং নিরাপদ স্থানে সরানো হয়েছে অন্তত ৮০ হাজার মানুষকে।
ভারতের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।
কেউ সাতদিন আটক থাকার পর ছাড়া পেয়েও ভয়ে ঘর থেকে বেরুতে পারছেন না। যদি আবারও পুলিশ ধরে নিয়ে যায় এই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। অন্য কেউ আবার ট্রেনের টিকিট কবে পাবেন, সেই আশায় আছেন। যেদিন টিকিট পাবেন, সেদিনই চলে যাবেন।
অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ দিলেন কুইন্সল্যান্ডের নবনির্বাচিত লেবার সিনেটর, কোরিন মুলহোল্যান্ড। আট মাস বয়সী শিশুপুত্র অগিকে নিয়ে দেয়া তার অভিষেক ভাষণ আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। একইসাথে ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্র সামলানো নারীদের অনুপ্রেরণা আর সাধুবাদ জানাতেই এ কাজ করেন কোরিন। এর আগে সন্তান কোলে নিয়ে নির্বাচনী প্রচারণাও চালান এই সিনেটর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তার প্রশাসন পাকিস্তানের সাথে একটি চুক্তি করেছে, যার অধীনে উভয় দেশ ইসলামাবাদের তেল মজুদ উন্নয়নে একসাথে কাজ করবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে তৃতীয় জি৭ দেশ হিসেবে কানাডার পক্ষ থেকে এমন ঘোষণা এলো।কার্নি বলেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক সংস্কারের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে হামাসকে বাদ দিয়ে আগামী বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাচন।