| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসরায়েলকে অস্ত্র দেওয়া যাবে না: নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করল কানাডা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে।

বিস্তারিত...

গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।

বিস্তারিত...

নিজের কবর নিজে খুঁড়লেন ইসরায়েলি জিম্মি, করলেন নেতানিয়াহুকে দোষারোপ

ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওতে ইভাতার ডেভিড নামে ওই জিম্মিকে বেশ রুগ্ন দেখা যাচ্ছে।

বিস্তারিত...

দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

দুই দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ইরানি প্রেসিডেন্টের এই সফর।

বিস্তারিত...

গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড, আরও বাড়ার শঙ্কা

জাপানে চলতি বছরের জুলাই মাস ছিল ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস- এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তারা সতর্ক করেছে, সামনে আরও ভয়াবহ গরম অপেক্ষা করছে।

বিস্তারিত...

রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, নিহত ৩১

ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩১ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ১ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৫০ জন।

বিস্তারিত...

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

বিস্তারিত...

ব্রিটিশ পার্লামেন্টের প্রতিবেদনে প্রবাসী অধিকার হুমকির মুখে, ভারত সহ একাধিক দেশের বিরুদ্ধে তীব্র অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টের একটি নতুন প্রতিবেদন ভারতে বিরুদ্ধে ট্রান্সন্যাশনাল রেপ্রেশন বা আন্তর্জাতিক নিপীড়নের অভিযোগ এনেছে, যা যুক্তরাজ্যের মাটিতে সংঘটিত হয়েছে বলে বলা হয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পের শুল্কনীতি : বেশি ক্ষতিগ্রস্ত এশিয়ার দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্কনীতি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে ছিল। গত বৃহস্পতিবার ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছেন ট্রাম্প

বিস্তারিত...

বিশ্ববাজারে একলাফে ২ শতাংশ বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় একলাফে প্রায় ২ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। খবর: রয়টার্স

বিস্তারিত...

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন

বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে।

বিস্তারিত...

গাজায় একদিনে নিহত ৮৩, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ৩০০

বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৫৪ জন। বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিস্তারিত...

ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন?

ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার ‘ট্যারিফ কিং’ বা ‘শুল্ক বসানোর রাজা’ ভারতের ওপর বুধবার ২৫ শতাংশ হারে পাল্টা শুল্ক, তার সঙ্গে তথাকথিত ‘রাশিয়া পেনাল্টি’ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান।

বিস্তারিত...

পারমাণবিক আলোচনার আগে ক্ষতিপূরণ চায় ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ইরানের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর আগে নতুন শর্ত আরোপ করল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪