মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন—যেখানেই চোখ রাখা যায়, সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে।
পাকিস্তান ভারতের সঙ্গে মধ্যস্থতা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের চিরন্তন অসম্মতির কথা প্রকাশ্যে স্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই বিরল স্বীকৃতি, যা কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবীকে কার্যত মিথ্যা প্রমাণ করে।
সোমবার রাতে উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘভাঙা বৃষ্টি হয়, যার ফলে মঙ্গলবার তামসা নদীর জলস্তর মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এই ঘটনায় পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, একাধিক দোকান ভেসে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জলস্তর বৃদ্ধির কারণে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন হয়ে পড়ে, যদিও মন্দিরের গর্ভগৃহের কোনো ক্ষতি হয়নি।
ভারত কর্তৃক 'অপারেশন সিন্দূর'-এর অধীনে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর-এর অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার কয়েক মাস পর, জইশ-ই-মোহাম্মদ এর এক কমান্ডার স্বীকার করেছেন যে এই সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মাসুদ আজহারের পরিবার বাহাওয়ালপুরে ভারতীয় হামলায় "ছিঁড়ে টুকরো টুকরো" হয়ে গেছে।
বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত হারে কমছে। জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
সারা বিশ্বের কৃষি বিনিয়োগকারীদের জন্য অন্যতম সেরা গন্তব্য হতে পারে ‘পার্ল অব আফ্রিকা’ কিংবা ‘আফ্রিকার মুক্তা’ খ্যাত দেশ উগান্ডা। দেশটির জলবায়ু কৃষির জন্য বিশেষভাবে অনুকূল হওয়ায় ও বিস্তৃতি চাষযোগ্য জমি থাকায় এখানে অর্গানিক চাষাবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ভুয়া তথ্য প্রদান এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ট্রাম্প।
নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের জেরে নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ ঝুঁকি থেকে উত্তরণে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা করেছেন মমতা।
বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে ভারত। আর এই খাতে শীর্ষস্থানে থাকা বাংলাদেশকে পেছনে ফেলতে নতুন পরিকল্পনা নিচ্ছে দেশটি। মূলত বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে বাজার ফিরে পেতে জাহাজ ভাঙা খাতে বড় অংকের প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে ভারত। ২০২৬ সাল থেকে শুরু হয়ে এ সুবিধা দেওয়া হবে পরবর্তী দশ বছর ধরে।
বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য অভিবাসন বিভাগ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেরেঙ্গানু অভিবাসন বিভাগ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর লিসা কুককে অব্যাহতি দিয়ে যে আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা বাতিল করে দিয়েছেন মার্কিন আপিল আদালত।
নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের জেরে নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ ঝুঁকি থেকে উত্তরণে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা করেছেন মমতা।
কাতারে আর ইসরায়েল হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে সেভাবে আর হামলা চালাবে না। খবর আনাদোলু এজেন্সি সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না। তাই এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পরিবার এবং সমর্থকরা। তারা বলছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযান তাদের প্রিয়জনদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। খবর আল জাজিরার। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বন্দি মাতান জানগাউকার, মাতান আংরিয়েস্ট এবং রম ব্রাসলাভস্কির বাবা-মা বর্তমানে নেতানিয়াহুর বাসভবনের বাইরে অবস্থান করছেন।