সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি মেডিক্যাল সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে দারফুরের এল-ফাশের শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করলো কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আশা প্রকাশ করেছে যে, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বজায় রেখে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে যাবে।পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি আরব সফরের সময় এই 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়।
গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে এসেছে। জানা গেছে, সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যারাকে ৯ দিন কাটানোর পর একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন অলি। খবর কাঠমাণ্ডু পোস্টের।
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অবরোধ তুলে নেয়াসহ দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে গাজা সীমান্তে জড়ো হয়ে এবার বিক্ষোভ করলেন শতশত ইসরাইলি। এসময় ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান অনেকে।
মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রাজধানী মেক্সিকো সিটিতে ঘটেছে এ ঘটনা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য।
অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ করতে এবার এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এইচ-ওয়ান বি একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়।
নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।
প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে, তাতে দেখা যায়, সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না।
শুক্রবার নয়াদিল্লির ন্যাশনাল ক্র্যাফ্টস মিউজিয়ামে বাংলাদেশের হাই কমিশনের উদ্যোগে প্রথমবার উদ্বোধন করা হয়েছে থমবার জামদানি প্রদর্শনী।
পাকিস্তান ও সৌদি আরব একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তি অনুযায়ী, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি রাজধানী রিয়াদে আল ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তিতে সই করেন। দুই নেতা চুক্তিকে ‘ঐতিহাসি
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে বর্তমানে কতজন রুশ সেনা লড়ছে, সেই সংখ্যা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানীর মস্কোতে ‘টাইম অব হিরোস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য দিয়েছেন পুতিন। তিনি বলেন, বর্তমানে আমাদের সেনাবাহিনীতে স্টেশনড অবস্থায় আছেন মোট ৭ লাখ সেনা। যে কোনো অপরেশনের সময় তাদের মধ্যে থেকে উপযুক্তদের বাছাই করা হয়। বাছাইয়ের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয় হয় যারা স্বেচ্ছায় যেতে চায়।