গাজার খান ইউনিস থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। দোকানগুলো পুনরায় চালু হয়েছে।
গাজায় ত্রাণ সরবরাহকারী ট্রাকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাসের গড়িমসির অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। যা বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
পর্যটন পরামর্শদাতা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচক বা হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিংয়ে পতন ঘটেছে। ২০২৪-এর তুলনায় ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ভারত দক্ষিণ আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাথে যৌথভাবে ৮৫ তম স্থানে রয়েছে, যার মাধ্যমে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা
ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভারতীয় বংশোদ্ভূত সুপরিচিত বিদেশ নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলি জে. টেলিস-কে "জাতীয় প্রতিরক্ষার শ্রেণিবদ্ধ তথ্য বেআইনিভাবে ধরে রাখার" অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস ১৪ অক্টোবর একটি বিবৃতিতে এই গ্রেপ্তারের ঘোষণা করেছে।
ভারতে এক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিশাসিত রাজ্যগুলোতে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। তারা বাড়িঘরে হানা দিয়ে মুসলিম পুরুষদের গ্রেপ্তার করছে। অভিযান চলাকালে কারও কারও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তরকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের সরকার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে একটি গোপন অভিযানে কুতাইফা এলাকায় অবস্থিত বিশাল গণকবর থেকে হাজার হাজার মৃতদেহ দামেস্কের পূর্বাঞ্চলের মরুভূমিতে একটি গোপন স্থানে সরিয়ে নিয়ে গেছে । এই ‘গোপন পুনঃসমাধি অভিযান’-এর উদ্দেশ্য ছিল গণহত্যার প্রমাণ মুছে ফেলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আসাদের ভাবমূর্তি পুনর্গঠন করা।
গাজায় দুই বছর ধরে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মধ্যপ্রাচ্য সফরে এ অঞ্চলের আরেকটি সংকটের দিকে নজর দিয়েছেন। আর তা হলো, তেহরান–ওয়াশিংটন সম্পর্কের উত্তেজনা বা টানাপোড়েন।
সেনাসমর্থিত বিক্ষোভ আর অভ্যুত্থানচেষ্টার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।
রাজস্থানের জয়সলমের থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে যাওয়ায় এক ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
খ্যাতনামা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দাকজি (৪১) ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) তাকে স্বাগত জানাতে মিশরের সীমান্তে জড়ো হন সমর্থকরা।
আফগানিস্তান ও পাকিস্তান পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে। কাবুলে বিভিন্ন সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় রকেট হামলা চালায় পাকিস্তান। তবে হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।