ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির জবাবে সামরিক পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার (২২ আগস্ট) ইরান বলেছে, ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে ‘বিধ্বংসী’। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি বর্তমানে ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে বিচারাধীন। ২০২৬/১০৮ নম্বর এই মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও রয়েছেন।
তেহরানের বিরুদ্ধে বিধ্বংসী অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অধীনে তেহরানকে বাণিজ্য সহায়তা দেওয়া দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার চীন ও রাশিয়ার ক্ষেত্রে যুক্তরা
ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে পানির বোতলে মূত্র মিশিয়ে পান করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ জানাতে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দুই ছাত্রীকে ১০ টাকার চকলেট
ভারতের মুম্বাইয়ের পাওয়াই এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে এক নারীর বাড়িতে ঢুকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম অনিল শেষরাও শিন্দে (২৮)। গত
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের যোগদান বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই।
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছে তৃতীয় লিঙ্গের মানুষ। বৃহস্পতিবার এ পূজার আয়োজন করা হয়। সেখানে হনুমানরূপে মোদির একটি কার্ডবোর্ড রাখা হয়। আর মোদির নামে ‘জয় জয় মোদি’, ‘হর হর মোদি’ নামে স্লোগান দেন তারা।
আগের সরকারকে সীমান্ত নিরাপত্তার জন্য জমি দিতে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যেত না। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে বলে দাবি করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফরের বিষয়ে তথ্য প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই বিবৃতি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ)-এর কমিশনারদের আপত্তির মুখেই যুক্তরাষ্ট্র সফর শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। আগস্টের ২৫ তারিখ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফর শুরুর প্রাক্কালে মার্কি
যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি দূরবর্তী রাডার সাইটের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ক জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি কোনো ‘ফাঁদে’ পা দেবে না। উত্তর সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর তুরস্কের পক্ষ থেকে এ মন্তব্য করা হলো। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিকৃত পশ্চিম তীরের অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ই-ওয়ান এলাকায় প্রায় ১২শ'টি নতুন বসতি নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় পশ্চিমা শক্তিগুলো। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং কানাডা এক যৌথ বিবৃতিতে তেল আবিবের এই পদক্ষেপকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
ভারতের মুম্বাইয়ের পোওয়াই নামে একটি এলাকায় হিজড়ার বেশ ধরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ করেছে ২৮ বছর বয়সী এক যুবক। তিনি বদনজর দূর করার কথা বলে এ নারীর ঘরে প্রবেশ করেন। ওই ধর্ষকের নাম অনিল শীষরাও সিন্দে। গত ১৮ আগস্ট এ ঘটনা ঘটান তিনি।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিবিসির বরাতে জানা যায়, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে যানটি উল্টে যায়, যাদের অধিকাংশই শিশু।