সরকার সম্প্রতি এনবিআর ভেঙে দুটি নতুন সংস্থা-রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ—গঠনের সিদ্ধান্ত দিলে এর প্রতিবাদে কলমবিরতির ঘোষণা দেন এনবিআর কর্মকর্তারা। এর ফলে দেশের রাজস্ব আদায় প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার (১৯ মে) বিষয়টি ফোনকলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় এবং মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলকে
আমরা চাই, কেউ আসলেই যদি কোনো অপরাধ করে থাকেন, সেটার বিচার হওয়া উচিত। কিন্তু বিচারে প্রমাণিত হওয়ার আগে সবাই নির্দোষ।
উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হিউম্যান ট্রাফিকিং ও ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে
আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো
হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট নয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইমাউল হককে শেরেবাংলা নগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৯ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চলসমূহের পশুর চামড়া ও মাংসের গুণগত মান অক্ষুণ্ন রেখে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের বিষয় ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরীয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, বিচারকার্যে প্রশাসনিক অসংগতি ও গাফিলতি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা, দেশজুড়ে নাগরিক নিরাপত্তার বেহাল দশা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা দাবিতে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থী ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠন।