| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এআই দিয়ে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়লেও বিচারকের রায় লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, এআই দিয়ে অনেক কাজ করা গেলেও রায় লেখা যাবে না। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

২২৫ শিক্ষার্থীর পক্ষে কোরিয়ার রিহ্যাবিলিটেশন কোর্টে বাংলাদেশি আইনজীবীর ক্লেইম

দেউলিয়া প্রক্রিয়া থেকে রিহ্যাবিলিটেশন কার্যক্রমে সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়, পাওনা ফেরতে আইনি লড়াই অব্যাহত। দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববি

বিস্তারিত...

কপ-১৭’এর সাইডলাইনে চারটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পরিবেশমন্ত্রী

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (UNCCD COP17)-এর সাইডলাইনে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বিস্তারিত...

ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে

চাহিদা অনুযায়ী বিদ্যুতের ঘাটতি থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পাওয়া

বিস্তারিত...

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের কথা জানায় সংগঠনটি। তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। এনসিপি সেখানে অনুষ্ঠান করতে পারবে না।

বিস্তারিত...

কুরআনের বিধানে রাষ্ট্র পরিচালনা করতে পারলেই আমরা স্বার্থক ড. হেলাল উদ্দিন

সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের মতিঝিল জোনের উদ্যোগে ওলামা-মাশায়েখ ও আইম্মায়ে মাসাজিদদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পদে পদে লঙ্ঘিত শিশু আইনের প্রয়োগ

শিশুটি মাদক বহন করছিল। ১৬ বছরের সেই শিশুটি তখন জনতার হাতে আটক। দেওয়া হয় গণপিটুনি। পরে পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে। দায়ের হয় শিশুটির বিরুদ্ধে মামলা। কিন্তু শিশুটিকে কে মাদক দিয়েছে, কারা তাকে গণপিটুনি দিল সে বিষয়ে পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।

বিস্তারিত...

জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও এসব পরিবারের পাশে থাকার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র দেওয়ার উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এসব পরিবারের পাশে থাকার।

বিস্তারিত...

এআই ব্যবহার করে রায় লেখা যাবে না : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটি বিষয় আমি শিখেছি; আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে যা-ই করুন না কেন, রায় লিখতে পারবেন না। এটা করা হবে অনুচিত।

বিস্তারিত...

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলন শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে আমরা গুম-খুন শিকার এবং জুলাই অভ্যুত্থানের ৭৪ জনকে চাকুরি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগপত্র তুলে দেন।

বিস্তারিত...

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিস্তারিত...

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়াতে, রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা বগুড়ার একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বিস্তারিত...

জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে

বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশটির সরকার কর্তৃক নির্বাচিত ২৫ রিক্রুটিং এজেন্সির পাশাপাশি বোয়েসেলসহ আরও ৩১২ রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েটস রিক্রুটমেন্ট এজেন্সি হিসাবে কর্মী পাঠানোর সুযোগ পাবে। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়টি এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিস্তারিত...

সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শনিবার (২৯ অগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪