আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৭ ধাপে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্যে দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্যে দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
ডোপ টেস্ট ‘পজিটিভ’ হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন 'পজিটিভ পাওয়া যায়।
দেশে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই এ নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
দুই বছর ধরে পশ্চিমবঙ্গে পলাতক জীবন কাটাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ২০২৪ সালের ১৬ আগস্ট তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে শিলং হয়ে কলকাতায় যান তিনি। এরপর থেকে তপসিয়া এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন নানক। দেশে থাকা ব্যবসা ও সম্পদ থেকে অবৈধ হুন্ডির মাধ্যমে নিয়মিত টাকা যাচ্ছে তার কাছে।
তেলের দামে বড় ধরনের উল্লম্ফনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি সপ্তাহের বৈঠকে সুদের হার বাড়াতে পারে এমন প্রত্যাশা জোরালো হওয়ায় কমেছে স্বর্ণের দাম।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাজধানীর উত্তরখানে গোপনে বৈঠক করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অন্তত ৩০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক ও সংসদীয় সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের তিন সিনেটর। নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ফ্রান্সের প্রথম উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর হওয়ায় বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে