| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপি’র হামলা, আহত ১৫

সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতা-কর্মিরা। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

বিস্তারিত...

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে শীতের তীব্রতা যেন প্রতিদিনই নতুন রূপ নিচ্ছে। ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গজুড়ে যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশের শীতলতম স্থান তেঁতুলিয়া। টানা চার দিন ধরে এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আটকে আছে। দিনের শুরুতেই হিমেল বাতাস আর শিরশিরে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে নিজ বাসা থেকে এপিবিএন সদস্যের লাশ উদ্ধার

নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৯) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাঈম বিশ্বাস (২৫)।

বিস্তারিত...

ভাটারায় ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থানার বিসমিল্লা রোডের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে আপন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী ছিলেন।

বিস্তারিত...

অবহেলায় জীর্ণ রোকেয়া স্মৃতিকেন্দ্র

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস—বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। দিনটি ঘিরে রংপুরের পায়রাবন্দে প্রশাসনের প্রচেষ্টা থাকলেও স্মৃতিকেন্দ্র ও তার ধ্বংসপ্রায় বাস্তভিটায় সংস্কারের তেমন অগ্রগতি নেই।

বিস্তারিত...

শেরপুর পৌরসভা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার

৮ ডিসেম্বর সোমবার শেরপুর পৌরসভা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

বিস্তারিত...

উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বয়ের আহ্বান বিভাগীয় কমিশনারের

শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সোমবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় তিনি শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের নাগরিক সুবিধা সহজীকরণ ও সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

বিস্তারিত...

আদালতে জামিন মেলেনি আবুল সরকারের

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নাকচ করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।

বিস্তারিত...

মেয়র আইভীর মুক্তির দাবি অ্যাড. মাসুমের

নারায়ণগঞ্জে সাবেক প্রেস ক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, মেয়র আইভীর বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক হয়রানি ছাড়া কিছু নয়। তিনি আইভীর দ্রুত মুক্তি ও জামিনের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

‘এমন মানুষের সাথে সংসার করার চাইতে মরা ভাল’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক গৃহবধূ। আয়েশা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে জরিমানা ও জব্দ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) পরিচালিত অভিযানে আল মদিনা প্যাকেজিং এবং মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ১১৫ কেজি নিষিদ্ধ পলিথিন।

বিস্তারিত...

রামগতিতে জেএসডির নির্বাচনি জনসভায় যাওয়ার পথে হামলা: গুলিবিদ্ধ ২, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।

বিস্তারিত...

টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

ফেসবুকে ঘোষণার ছয় মাস পর অবশেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সমন্বয় কমিটি গঠন করেছে

বিস্তারিত...

চুদলিংপং কমেন্ট, সংঘর্ষ ও গুলিতে আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ শহিদুল ওরফে ডাকাত শহিদুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিস্তারিত...

বরিশালে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী আহত

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ এর নেতৃত্বে জামায়াত কর্মী জাহের হোসেন (৪০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪