টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া। উত্তরের হিমেল বাতাস ও তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে বাইরে কাজ করতে গিয়ে তাদের প্রতিদিনই মোকাবিলা করতে হচ্ছে হাড়কাঁপানো শীত।
বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার চাইলে খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ বলেছেন, সৌজন্য কপি ও নকল বই বিক্রিতে জড়িতদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। বই জাতির মেধা ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম উল্লেখ করে তিনি প্রকাশনা শিল্পের সুনাম রক্ষায় নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক শান্ত (২৪)–এর মরদেহ ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এই হস্তান্তর সম্পন্ন হয়।
নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল শনিবার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ শাওড়াতলী বাজারে ৩১ দফা বাস্তবায়নের জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেছেন।
খুলনা নগরীতে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় নগরীর জোড়া গেট এলাকায় অবস্থিত একটি লেদ মেশিনের কারখানায় অভিযান শুরু করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বরেন্দ্র অঞ্চলে পানির সংকট চরমে। এখানকার পানির স্তর থাকে ১৩০-১৫০ ফুটের মধ্যে। কোনোটি তারও বেশি। তবে ক্রমেই স্তর নিচে নেমে যায়। এর ফলে একটি গভীর নলকূপ বেশিদিন স্থায়ী হয় না। আবার অনেক সময় এসব নলকূপ বসানোর মাঝপথেই বাঁধা হয়ে দাঁড়ায় পাথর। তখন এটি হয়ে যায় ‘টেস্ট বোর’। এসব পরীক্ষামূলক বোরগুলো প্রায়ই বন্ধ করা হয় না। তখন এটি হয়ে পড়ে অনিরাপদ। কখনো কখনো মৃত্যকূপ। এসব বোরের বেশিরভাগেরই তথ্য নেই সে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নারী সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দ্যোশে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করে হত্যার চেষ্টা ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাসহ সহিংস ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচনী প্রচার চালানোর সময় ওসমান হাদিকে গুলির ঘটনা অত্যন্ত আতঙ্কজনক
চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির সদ্য ঘোষিত ৬৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়ে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা কমিটি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বি
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা যদি শুধু চিকিৎসা কেন্দ্র বানাই, তা সত্ত্বেও রোগীর সঠিক যত্ন দেওয়া সম্ভব হবে না। তাই সবাইকে মিলিতভাবে রোগ প্রতিরোধে কাজ করতে হবে। ডাক্তার, নার্স ও সাধারণ মানুষ যেখানে আছেন, সেখানে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।”