| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজউকের আদলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর চিঠির পর এ কার্যক্রম আরও ত্বরান্বিত হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

১২ বছর ভাত না খাওয়া বিএনপি সমর্থক নিজাম উদ্দিনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) শুক্রবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন।

বিস্তারিত...

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢুকে পড়েছে একটি বাস, ঘটনায় তিনজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায়।

বিস্তারিত...

ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ভোলা

ভোরের নীরবতা ভেঙে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ভোলার মনপুরা উপজেলা। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে অনুভূত এ ভূকম্পনে দ্বীপজুড়ে বসতবাড়ি, মসজিদ, সরকারি-বেসরকারি ভবন ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে। আকস্মিক কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ৬.৯ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চরম আকার ধারণ করেছে শীত। হিমালয় পাদদেশঘেঁষা এই অঞ্চলে তাপমাত্রা দ্রুত নামতে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

বিস্তারিত...

যশোরে শ্যুটার মিশুক আটক, বিএনপি নেতার হত্যায় স্বীকারোক্তি

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় শ্যুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যশোরে আইনজীবী স্ত্রীকে স্বামীর নির্যাতন, ৯৯৯-এ উদ্ধার

যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিস্তারিত...

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ কম্বিং অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নেই: নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যখনই সংকট এসেছে, যখনই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, তখনই জিয়া পরিবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম একমাত্র নেতা হচ্ছেন তারেক রহমান। বর্তমান সময়ে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীকে নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বিস্তারিত...

শেরপুরে তিতাস গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ

দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাস না পাওয়ার অভিযোগে শেরপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন গ্যাস গ্রাহকরা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করলেও গত প্রায় পাঁচ বছর ধরে তারা স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পাচ্ছেন না।

বিস্তারিত...

শেরপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে পিআইবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শেরপুর ও জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধায় কাজ সাময়িক বন্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকা সড়ক নির্মাণের চেষ্টা চালালে বাংলাদেশি বিজিবি তা বন্ধ করেছে। এতে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪